শ্বশুরকে হারানোর পর এবার মা হাসপাতালে, দিশেহারা কাজল

আপডেট : ২৯ মে ২০১৯, ১০:১৭ পিএম

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজাকে মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালে করা হয়েছে। কাজলের মা তিনি। তলপেটে ব্যথায় অসুস্থ হয়ে পড়েন তনুজা।

এনডিটিভি জানায়, কাজলকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে দেখা গেছে। সেখানে তার মা ৭৫ বছর বয়সী তনুজার চিকিতসা চলছে। দু'দিন আগেই মারা যান কাজলের শ্বশুর বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর ভীরু দেবগন

হাসপাতাল কর্তৃপক্ষ তনুজার রোগ নিয়ে স্পষ্ট করে কিছুই জানায়নি। শুধু তলপেটে ব্যথার কথাই জানা গিয়েছে।

তনুজা এক সময়ে বলিউডের বিখ্যাত অভিনেত্রী। বেশ কিছু বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। রাজেশ খান্নার সঙ্গে ‘হাতি মেরে সাথী’, ‘বন্দিশ’ এবং ‘আনোখা রিস্তা’ সিনেমায় ছিলেন তনুজা। দেব আনন্দের সঙ্গে ‘জুয়েল থিফ’, জিতেন্দ্র সঙ্গে ‘জীনে কি রাহ’, ‘সুহাগন’ এবং ‘স্বর্গ নরক’ সিনেমাতে তিনি অভিনয় করেছেন। সঞ্জীব কুমারের সঙ্গে ‘অনুভব’, ‘জীনে কি রাহ’ এবং ‘জবরদস্ত’ সিনেমায় তাকে দেখা গিয়েছে।

১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে 'দেওয়া নেওয়া'-তে বাংলা সিনেমায় অভিষেক হয় তনুজার। সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে ‘তিন ভুবনের পারে’ এবং ‘প্রথম কদম ফুল’ সিনেমায় তাকে দেখা গিয়েছে। কিছুদিন আগে ‘সন অফ সর্দার’ সিনেমাতে এবং ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’ সিনেমাতেও তনুজা অভিনয় করেছেন। ২০১৭ সালে ‘আরম্ভ’ নামে একটি টেলিভিশন শোতে কিছুদিন অভিনয় করেছেন তনুজা।

১৯৪৩ সালে জন্মগ্রহণ করেন তনুজা। চিত্রনির্মাতা কুমার সেন সমর্থ এবং অভিনেত্রী সুবর্ণা সমর্থের মেয়ে তিনি। তার বড়বোন নূতনও ছিলেন অভিনেত্রী। তনুজা ১৯৭৪ সালে চিত্র নির্মাতা সমু মুখার্জিকে বিয়ে করেন। তাদের দুই মেয়ে কাজল এবং তানিশা। দুইজনেই অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত