মিস ইন্ডিয়ার চূড়ান্ত প্রতিযোগীদের ‘এক চেহারা’ নিয়ে বিতর্ক

আপডেট : ৩১ মে ২০১৯, ০৯:১৯ পিএম

মোটামুটি লম্বা চুল। উচ্চতা একই। গায়ের রং ফর্সা। সবাইকে দেখতেও যেন একই ঠিক একই রকম! মিস ইন্ডিয়ার চূড়ান্ত পর্বের প্রতিযোগীদের এমন একটি ছবি ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা বলছেন, তথাকথিত ইউরোপকেন্দ্রিক সাদা চেহারাকে এবার প্রাধান্য দেওয়া হয়েছে।

ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া ৩০ জন নারীর মুখের একটি কোলাজ ছবি ছেপেছে। সেখানে প্রথম দেখায় সবাইকে একই রকম মনে হয়।

একজন টুইটার ব্যবহারকারী এটি শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিতে সমস্যা কী?’

অন্য আরেকজন মজা করে লিখেছেন, ‘আসলেই সবাই একই মেয়ে।’

সমালোচকেরা বলছেন, ভারতের যে ফেয়ার এন্ড লাভলির প্রতি একটি বাড়তি দুর্বলতা আছে সেটা আরো একবার এই প্রতিযোগিতার কারণে প্রমাণিত হল।

প্রসন্ন রতনজংকর নামের একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘তাদের সবার একই চুল, স্কিনের কালারও একই। আমার ধারণা সবার উচ্চতাও একই হবে।’

সুন্দরী প্রতিযোগিতা শেষ পর্যন্ত ‘সুন্দর’ চেহারা ভিত্তিক হলেও এখানে প্রতিযোগীর মেধা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফর্সা না হয়েও এসব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে। কিন্তু ভারতের ক্ষেত্রে অধিকাংশ সময় কেন ফর্সা নারীদের তুলে আনা হয়?

১৯৭০ সালে দেশটিতে রং ফর্সাকারী ক্রিম ‘ফেয়ার এন্ড লাভলি’ বাজারে আসার পর ফর্সা স্কিনের প্রতি মানুষের দুর্বলতা প্রকটভাবে প্রকাশিত হয়। প্রচুর বিক্রি হতে থাকে এই ক্রিম। সুন্দরের সংজ্ঞাও সেই থেকে মানুষের কাছে বদলে যেতে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত