পকেটে টাকা থাকলেই এই অভিনেত্রীর কাছাকাছি আসা যাবে

আপডেট : ০১ জুন ২০১৯, ১২:৪৫ পিএম

‘ধনকুবের না হলে আমাকে মোটেও ছুঁতে এসো না’- প্রকাশ্যে এমন কথা অস্বাভাবিক লাগতে পারে! কিন্তু তা-ই দর্শকদের সামনে বললেন ঘানার অভিনেত্রী কিসা বেকল।

মন্তব্যটি নিয়ে সোশ্যাল সাইটে বেশ সমালোচনা হচ্ছে। অবশ্য কেউ কেউ মনের কথা খোলাখুলি বলায় অভিনেত্রীর প্রশংসাও করছেন।

জনপ্রিয় হোস্ট জিওনফেলিস্কের সঙ্গে আলাপচারিতায় সময় একটি আনকাট শো-তে সম্প্রতি এ কথা বলেন কিসা।

একই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে একা রয়েছেন। নতুন কোনো পুরুষের সঙ্গে ডেট করতে চান তিনি।

কিসার মতে, এমন কোনো পুরুষের সংস্পর্শেই তিনি আসতে চান যিনি তার স্ট্যাটাসের সঙ্গে মানানসই হবেন।

সঙ্গে যোগ করেন, তার একাধিক সম্পর্ক ছিল না। গায়ক ডান্সহল কিং সাট্টা ওয়েলের সঙ্গেও তার কোনো সম্পর্ক ছিল না। তার সঙ্গে শুধুই বন্ধুত্বের সম্পর্ক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত