সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমানে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে চলছে। আগে যেমন অনেক গরিব মানুষ ছিল খেতে পারত না, এখন আর সে অবস্থা নেই। এখন সবাই পেট ভরে খেতে পারে।
ভোলা পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে গতকাল শনিবার দুপুরে ভোলা শহরের ওয়াদুল হক মহাবিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
