সেনাপ্রধানের সঙ্গে ভারতের বিআরও ডিজির সাক্ষাৎ

আপডেট : ০২ জুন ২০১৯, ০৩:০৪ এএম

বাংলাদেশে সফররত ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশনের (বিআরও) মহাপরিচালক (ডিজি) লে. জেনারেল হারপাল সিং গত বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ সরকারের বাস্তবায়নকৃত সীমান্তবর্তী ‘বর্ডার রোড প্রজেক্ট’-এর কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন। এই প্রকল্প বাস্তবায়ন করা হলে বাংলাদেশের প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত