ঈদের আগেই ‘মানবিক’ কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে তিনি বলেছেন, মুক্তি না দিলে দেশের জনগণ একদিন খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে জাতীয় দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোশাররফ বলেন, ‘আজকের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখা। এ জন্য আগে খালেদা জিয়াকে কারাগারে নিয়েছেন। এরপর ষড়যন্ত্র করে আগের রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছেন। আজ খালেদা জিয়া খুবই অসুস্থ।’
