চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ঢুকে পর্ন সাইটের বিজ্ঞাপন!

আপডেট : ০২ জুন ২০১৯, ১১:৩৮ এএম

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ চলাকালীন এক স্বল্পবসনা নারী মাঠে ঢুকে সবার চোখ কপালে তুলে দিয়েছেন। ডেইলি মেইল জানিয়েছে, ম্যাচের পরিবেশ নষ্ট করা ওই নারী একজন রাশিয়ান মডেল। প্রেমিকের পর্ন সাইটের জনপ্রিয়তা বাড়াতে তিনি এই কাজ করেছেন!

ওই মডেলের নাম কিনজি অলাঞ্জকি। কালো রংয়ের সাঁতারের পোশাক পরা ছিলেন। সাদা অক্ষরে বুকে লেখা ছিল ‘ভিতালি আনসেনসরড।’

শনিবার মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানোয় টটেনহ্যামকে ২-০ গোলে হারায় লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়েন কিনজি।

কিনজির প্রেমিকের নাম ভিতালি জডোরোভেটস্কি। তার একটি এক্স-রেটেড ওয়েবসাইট আছে। তিনিও মাঠে ঢোকার কারণে বেশ পরিচিত এক নাম। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে এই কাজ করেন। সেদিন তার বুকে লেখা ছিল, ‘ন্যাচারাল বর্ন প্রাঙ্কস্টার’।

কিনজি ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয়। অনুসারী তিন লাখের বেশি। সেখানে প্রায়ই তাকে বিতর্কিত সব ছবি পোস্ট করতে দেখা যায়।

‘ভিতালি আনসেনসরড’ ইউটিউব চ্যানেলের ভিউ ১.৬ বিলিয়নের বেশি। শনিবার রাতের ফাইনালের পর ভিউ তরতর করে আরও বাড়ছে। ইউটিউবে চ্যানেলটি ‘VitalyzdTv’ নামে আছে।

ভিতালি অনেক আগে থেকেই পর্ন দুনিয়ার সঙ্গে যুক্ত। ২০১১ সালে ব্যাংগ বোরস নামের একটি অ্যাডাল্ট ফিল্ম স্টুডিওতে কাজ করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত