জয় শ্রীরাম স্লোগান দিয়ে ঘরে ঢুকে তৃণমূল নেতার স্ত্রীর শ্লীলতাহানি

আপডেট : ০২ জুন ২০১৯, ০৪:১৫ পিএম

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধরনের ধাক্কা দিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যজুড়ে এখন শুধু ‘জয় শ্রীরাম’ স্লোগান। নির্বাচনের পর থেকেই রাজ্য ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের ওপর হামলা থেমে নেই।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে এবার ঘরে ঢুকে নারীকে হেনস্তা করেছে বিজেপি কর্মীরা। রাজ্যের উত্তর চব্বিশ পরগনায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়,  শনিবার রাতে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় বিজেপির একদল কর্মী। ভাংচুর চালানোর এক পর্যায়ে ঘরে ঢুকে ওই নেতার স্ত্রীকে শ্লীলতাহানিও করে তারা। তাদের মুখে ছিল ‘জয় শ্রীরাম’ স্লোগান।

এমনকি এ ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করা হলেও পরে সে ছাড়া পেয়ে আবার ওই বাড়িতে হামলা চালিয়েছে। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মীরা সড়ক অবরোধ করে। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত