এবার ১৩ জনসহ নিখোঁজ ভারতীয় এয়ার ফোর্সের বিমান

আপডেট : ০৩ জুন ২০১৯, ০৫:০৪ পিএম

কয়েক মাস আগে নিজেদের বিমান বিধ্বস্ত করে খবরে এসেছিল ভারতীয় বিমানবাহিনী। এবার তাদের আরেকটি পণবাহী বিমান ১৩ জন যাত্রীসহ মাঝ আকাশে নিখোঁজ হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আটজন কর্মীসহ বিমানটিতে ৫ জন যাত্রী ছিলেন। ইতিমধ্যে তল্লাশিতে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আসামের যোরহাট ঘাঁটি থেকে অরুণাচলের মেচুকা উপত্যকায়, চীন সীমান্ত সংলগ্ন অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশে রওনা দিয়েছিল আন্তোনভ এএন-৩২ বিমানটি। দুপুর ১টা পর্যন্ত রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ ছিল।

এর আগে ২০১৬ সালেও এ ভাবে ভারতীয় বিমানবাহিনীর আর একটি আন্তোনভ বিমান নিখোঁজ হয়। সেবার চেন্নাই থেকে আন্দামান-নিকোবর যাওয়ার পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক তল্লাশির পরও সেই বিমানের কোনও খোঁজ মেলেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত