২০০৫ এ ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে সালমান খানের নায়িকা স্নেহা উল্লাল কে মনে পড়ে? হ্যাঁ, ঠিকই ধরেছেন যাকে কিনা আপনারা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে তুলনা করতেন, সেই স্নেহা উল্লালের কথাই বলছি।
অসুস্থতার কারণে হাসপাতালে সম্প্রতি হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে থাকাকালীন নিজের ছবিও শেয়ার করেছিলেন তিনি। তার ক্যাপশান থেকে জানা যাচ্ছে তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন, সেকারণেই তারে ভর্তি করা হয়।
স্নেহা লিখেছেন ‘জীবনে প্রথম বার হাসপাতালে ভর্তি হলাম। প্রচণ্ড জ্বর হয়েছিল। কোনো ওষুধেই কমছিল না। ভয় হচ্ছিল। কিন্তু এখন আমি কিছুটা সুস্থ। তবে এখন আমি অনেকটাই সুস্থ আছি। আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। তবে নেটফ্লিক্স আর কিছু কাছের মানুষ দের জন্য সময় কেটে যাবে। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজে ফিরতে চাই। সবাই সুস্থ থাকুন।’
তবে স্নেহা উল্লালের আরও একটি পোস্ট থেকে জানা যাচ্ছে তিনি ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন।
প্রসঙ্গত ২০১৬ তে অটোইমিউন ডিসঅর্ডার-এ আক্রান্ত হওয়ার কারণে বহুদিন অভিনয় থেকে নিজেকে বিরত রেখেছিলেন স্নেহা। পরবর্তীকালে ফের কাজ শুরু করেছেন।
সূত্র: জি নিউজ
