মেষ : কাজের চাপ বাড়বে। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। আয় স্বাভাবিক থাকবে।
বৃষ : দূরের কাজের জন্য প্রস্তুত থাকুন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। সুনাম বাড়বে।
মিথুন : পাওনা টাকা আংশিক আদায় হবে। আয় থেকে ব্যয় বাড়বে। নতুন বিনিয়োগ ভালো হবে।
কর্কট : প্রকাশক ও ক্রীড়াবিদরা সৌভাগ্যের আলো দেখবেন। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। অর্থ ও সম্মান বাড়ার যোগ আছে।
সিংহ : কর্মক্ষেত্রে মেজাজ গরম হতে পারে। সংযত হয়ে চলুন। সব ঠিক হয়ে যাবে। চাকরিতে সুখবর পাবেন।
কন্যা : ব্যবসায় বেশি পরিশ্রম বেড়ে যাবে। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব ও অতৃপ্তি দেখা দিতে পারে। ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।
তুলা : মালিক ও সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব চরম রূপ ধারণ করতে পারে। বিদেশ থেকে দেশে ফেরার সম্ভাবনা আছে। আয় মোটামুটি থাকবে।
বৃশ্চিক : চাকরিক্ষেত্রে কর্তৃপক্ষকে চাপে রাখা সম্ভব হবে। অলসতা দূর করলে সম্মান বাড়বে। ঠিকাদারি ব্যবসা ভালো হবে।
ধনু : পাওনা টাকা আদায় হবে। প্রেমে দ্বন্দ্ব দেখা দিতে পারে। শরীর পীড়া অনেক কাজে বিপর্যয় ঘটবে।
মকর : কাজে তৃপ্তি লাভ হবে। নতুন কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে। স্ত্রীর মেজাজ গরম থাকলেও আয় বাড়বে।
কুম্ভ : বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব বাধতে পারে। মায়ের শারীরিক অবস্থা ভালো যাবে না। প্রেমিকের জন্য দিনটি অতৃপ্ত কাটবে।
মীন : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলেও সংসারে শান্তি থাকবে। আয় থাকবে। বন্ধু অতৃপ্তির কারণ হতে পারে।
