রংপুরে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট : ০৪ জুন ২০১৯, ০৯:৪৮ এএম

রংপুরে গলায় ফাঁস দিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে নগরীর কলেজ পাড়ার আকবারিয়া মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

আরাফাত হোসেন ভূমি কর্মকর্তা মরহুম ওয়াদুদ আলীর বড় ছেলে। তিনি কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ জানায়, পারিবারের সাথে অভিমান করে আরাফাত জিআই তার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ ধারণা করলেও নিহতের পরিবার আরাফাতকে অসুস্থ বলে দাবি করছেন।

তাজহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আরাফাত হোসেন এর আগেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিল। আমরা তার পরিবারের সঙ্গে কথা বলে আত্মহত্যার কারণ জানার চেষ্টা করছি।”

মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত