প্রেমপ্রণয়ে আঘাত সিংহের, আয়ব্যয়ের ভারসাম্য করা মুশকিল হবে ধনু

আপডেট : ০৫ জুন ২০১৯, ১০:১৭ এএম

মেষ : শরীর ভালো থাকবে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। সন্তানদের কথায় গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। সামাজিক দায়িত্ব আসতে পারে।

বৃষ: মায়ের শরীরের জন্য চিকিৎসার খরচ বাড়তে পারে। সহকর্মী আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি। 

মিথুন : অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। আজ কর্মে অলসতা থাকায় কর্মস্থানে অশান্তি হতে পারে।সন্তানকে সাহায্য করতে পেরে মনে আনন্দ।

কর্কট : চিকিৎসার জন্য অর্থ খরচ হতে পারে। ভালো কাজ করে মনে উৎফুল্লতা। ঘরে বাইরে দায়িত্বের চাপে মানসিক ক্লেশ । কোনো দিক থেকে শুভ যোগাযোগ আসতে পারে।

সিংহ: অপরের উপকার করে সম্মানপ্রাপ্তি। মায়ের কাছ থেকে সম্পত্তিপ্রাপ্তির যোগ। বাড়িতে অতিথি সমাবেশ। প্রেমপ্রণয়ে আঘাত আসতে পারে।

কন্যা : স্বামী-স্ত্রীর মধ্যে কলহের আশঙ্কা। ব্যবসায় বেশি মূলধন বিনিয়োগ না করাই শ্রেয়। অধৈর্য হলে কর্মে ক্ষতি হতে পারে।

তুলা : কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন কিন্তু চুপ থাকুন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে। প্রেমে আঘাত পাওয়ার সম্ভবনা।

বৃশ্চিক : জমি ক্রয়বিক্রয়ে প্রচুর লাভ আসতে পারে। পড়াশুনার দিকে কোনো খারাপ কিছু ঘটতে পারে। বাড়িতে কোনো কাজের জন্য সম্মান নষ্ট। গঠনমূলক কোনো কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।

ধনু : আয়ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়।

মকর : দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সফলতা পেতে একটু বেগ পেতে হতে পারে।

কুম্ভ : চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভালো কিছু হতে পারে। সন্তানদের ভালো কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। রাস্তাঘাটে কোনো সমস্যা বাড়তে পারে।

মীন : আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন অপমানিত হওয়ার সম্ভবনা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। ছোট কারো কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত