‘এমন বিজ্ঞাপন অত্যাচার চলতে থাকলে কেউই নাটক দেখবে না’

আপডেট : ০৬ জুন ২০১৯, ০৮:৩৮ পিএম

প্রচুর ভালো ভালো নাটক নির্মাণ হলেও দর্শকেরা তা শান্তিমতো দেখতে পারেন না-এমন অভিযোগ দীর্ঘদিনের। আর শান্তি মতো নাটক না দেখার পেছনের কারণ হচ্ছে টেলিভিশনের অতিরিক্ত বিজ্ঞাপন প্রচার করা।এবার দর্শকদের সেই অভিযোগ ঝরল অভিনেত্রী শবনম ফারিয়ার মুখ থেকেও। ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী নিজের ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘একটা নাটক দেখতে বসছি! ২ টা সিন শেষ হলো, বিজ্ঞাপন বিরতি! ২ সিন এর ডাবল সময় ধরে বিজ্ঞাপন! এসবের কোনো মানে আছে! যত ভালো মানেরই নাটক বানাক, এমন বিজ্ঞাপন অত্যাচার চলতে থাকলে কেউই নাটক দেখবে না!’

image

শবনম ফারিয়ার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন অনেকেই। তার কমেন্ট বক্সে নাদিয়া মাহমুদ তুষি নামের একজন লিখেছেন এ জন্যই তো নাটক, টেলিফিল্ম দেখতে পারি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত