ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার ছাপানো হয়েছে।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পটুয়াখালী শাখা এ পোস্টার প্রকাশ করে।
ঈদের ছুটিতে নুরুল হক নুর তার নিজ গ্রাম পটুয়াখালীর চর বিশ্বাসে অবস্থান করছেন।
রোববার সকালে সেখানে পৌঁছালে তাকে দেওয়া সংবর্ধনায় ভিড় করেন হাজারো জনতা।
ঈদে ভিপি নুরকে গণসংযোগও করতে দেখা গেছে। এরপর ফেসবুকে তাকে শুভেচ্ছা জানিয়ে রঙিন পোস্টার প্রকাশিত হলো।
সম্প্রতি বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নতুন করে সংগঠন গড়ে তোলার প্রস্তুতি নেয়। ক্ষমতাসীন ছাত্রলীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে নতুন রাজনীতি গড়ে তোলার অভিযোগ আনা হয়।
রোজার মধ্যেই কয়েক দফায় কোটা সংস্কার আন্দোলনের নেতারা ছাত্রলীগের হামলা ও বাধার মুখ পড়েন।
