বাংলাদেশের বিপক্ষে নেই মইন, ইংল্যান্ড একাদশে প্লাঙ্কেট

আপডেট : ০৮ জুন ২০১৯, ০৩:৩৩ পিএম

বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে পেস অ্যাটাকে শক্তি বাড়িয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া একাদশ থেকে মইন আলিকে বাদ দিয়েছে স্বাগতিক দল। এই অফ স্পিনিং অলরাউন্ডারের জায়গায় একাদশে ডাক পেয়েছেন পেসার লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হবে এবারের আসরে ইংল্যান্ডের তৃতীয় ম্যাচে। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে শুভ সূচনা করে তারা। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে শ্বাসরূদ্ধকর লড়াইয়ে ১৪ রানে হেরে যায় ইয়ন মর্গানের দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর মঞ্চ।

ইংল্যান্ড একাদশ: ইয়ন মর্গান (অধিনায়ক), লিয়াম প্লানকেট, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জফরা আর্চার, ক্রিস ওকস ও মার্ক উড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত