মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনারের

আপডেট : ০৮ জুন ২০১৯, ১১:৫৭ পিএম

নীলফামারীতে মন্দিরের নির্মাণকাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিভ কুমার ভাটি।

ভারত সরকারের অর্থায়নে ১ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে নীলফামারীর শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়িতে কালীমন্দিরসহ মন্দির কমপ্লেক্সের চলমান নির্মাণকাজ গতকাল শনিবার সস্ত্রীক পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। বেলা সাড়ে ১১টার দিকে কালীবাড়ি মন্দির চত্বরে পৌঁছালে মন্দির পরিচালনা কমিটির সদস্য ও ভক্তরা তাদের ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায় প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত