ফেসবুকে অশালীন ছবি প্রচারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১১ জুন ২০১৯, ০৯:১৬ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সম্পর্কে অশালীন, মিথ্যা ও মানহানিকর ছবি শেয়ার ও পোস্ট করায় এবং রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে জুয়েল আহমদ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত সোমবার রাতে র‌্যাব-৯ এর একটি দল সিলেট শহরতলীর খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার জুয়েল আহমদ সিলেট সদর উপজেলার দাসপাড়া গ্রামের মৃত আবদুন নূরের ছেলে।

মঙ্গলবার র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানিয়েছে, গ্রেপ্তার জুয়েল আহমদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্মানহানি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে জুয়েলকে শাহ পরান থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত