অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিজান

আপডেট : ১১ জুন ২০১৯, ১১:১৩ পিএম

বিগ বি খ্যাত বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নন্দার সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললে জাভেদ জাফরির পুত্র মিজান। নভ্যা ও মিজান প্রেম করছেন বলি পাড়ায় এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই।

তবে এবার সেই জল্পনা গুজব বলে উড়িয়ে দিলেন মিজান। খ্যাতনামা ড্যান্সার জাভেদ জাফরি পুত্র মিজান জানান,'' আমরা দুজনেই (মিজান ও নভ্যা) গ্রুপের বন্ধু ও আমার বোনের প্রিয় বান্ধবী। আমরা শুধুই ভালো বন্ধু আমাদের মধ্যে অন্য কোনও সম্পর্ক নেই।''

প্রসঙ্গত, এর আগে শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গেও নভ্যা নভেলি নন্দার সম্পর্কে জড়ানোর কথা শোনা গিয়েছিল। পরে যদিও সেটা গুজব বলেই উড়িয়ে দেয় বচ্চন পরিবার।

সঞ্জয়লীলা বানশালির হাত ধরে বলিউডে অভিষেক হতে চলেছে মিজানের। বানশালির প্রযোজনা সংস্থার আগামী ছবি 'মালাল' এ দেখা যাবে মিজানকে। তার বিপরীতে রয়েছেন নবাগতা শরমিন সেহগল। ছবিটি পরিচালনা করছেন মঙ্গেশ হাদাওয়ালে। পরিচালক হিসাবে এটিই তার ডেব্যু ছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত