মাদক সেবন না করতে বলায় দোকানিকে ছুরিকাঘাতে খুন

আপডেট : ১২ জুন ২০১৯, ০৩:৩২ পিএম

মুন্সীগঞ্জ শহরে বুধবার সকালে ছুরিকাঘাতে শাহজালাল (৩৬) নামে এক মুদি দোকানদার নিহত হয়েছে। সকাল ১০টার দিকে শহরের হাটলক্ষèীগঞ্জ বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহাল হাটলক্ষèীগঞ্জ এলাকার মো. উকিল উদ্দিন মোল্লার ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় হাটলক্ষèীগঞ্জ এলাকার কবির হোসেন নামে এক মাদকসেবীকে ভালো হওয়ার পরামর্শ দেন স্থানীয় মুদি দোকানদার শাহজালাল। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। কবির হোসেন হাটলক্ষèীগঞ্জ এলাকার আনসার আলীর ছেলে।

ওই ঘটনার জের ধরে ক্ষুব্ধ কবির হোসেন বুধবার সকালে প্রকাশ্যে মুদি দোকানদার শাহজালালকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে ঢামেকে নেওয়ার পথে মুদি দোকানদার শাহাজালাল মারা যান। এতে স্বজনরা তার মরদেহ শহরের হাটলক্ষèীগঞ্জ এলাকার বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মাদকসেবী কবির হোসেনকে গ্রেপ্তারের প্রচেষ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত