মেষ : আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রের পরিবেশ ভালো থাকবে না। ভ্রমণে দুর্ঘটনা ঘটতে পারে।
বৃষ : ব্যবসায় আয় বাড়বে। তবে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের ফলে সংসারে অশান্তি দেখা দেবে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মিথুন : ঠিকাদারি ও মাদকদ্রব্যের ব্যবসায় লাভ হবে। কিন্তু অসাবধানতার ফলে সমস্যায় পড়বেন। আয় খুব ভালো নয়। পেটের পীড়া ও দুর্ঘটনা যোগ আছে।
কর্কট : চাকরির ক্ষেত্রে অতৃপ্তি ও দ্বন্দ্ব দেখা দেবে। আয় থেকে ব্যয় বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ : কর্মক্ষেত্রে উন্নতি যোগ থাকলেও আইনি জটিলতায় তা বাধাগ্রস্ত হবে। আত্মীয়র সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ভ্রমণ বিপজ্জনক হবে।
কন্যা : চাকরির ক্ষেত্রে দ্বন্দ্ব ও বদলির সম্ভাবনা দেখা দেবে। সংসারের শান্তি ও আয় বাড়বে।
তুলা : তদবির ও মন্ত্র দ্বারা মানুষের ক্ষতির সম্ভাবনা আছে। আয় বাড়বে। রোগ মুক্তির জন্য অস্ত্রোপচার হতে পারে।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে গতি না থাকায় মনে অনীহা দেখা দেবে। স্বাস্থ্যের জন্য ব্যয় বাড়বে। সংসারে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
ধনু : শত্রুরা কর্মে বাধা সৃষ্টি করবে। কিন্তু তবুও অতৃপ্তির মাঝে কিছুটা সুখ অনুভূত হবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
মকর : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীদের উন্নতি হলেও অশান্তি দূর হবে না। ভ্রমণে অতৃপ্তি ও দুর্ঘটনা যোগ আছে। তবে প্রেম-রোমাঞ্চে শুভ ভাব থাকলেও খরচ বাড়বে।
কুম্ভ : সন্তানের স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা বাড়বে। দূর ভ্রমণ খুব শুভ নয়; বর্জন করুন। সঞ্চয় যৎ সামান্য বাড়তে পারে।
মীন : ব্যবসায় কাজের চাপ থাকবে। সংসারে স্ত্রীর দ্বন্দ্ব ও অতৃপ্তি বাড়বে। বন্ধুরা অতৃপ্তির কারণ হবে। নিজস্ব বাড়ির আশা আংশিক পূরণ হবে।
