অল্প দিনেই মিলিয়নিয়ার হলেন ইমরান-পড়শি (ভিডিও)

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৭:৩৩ পিএম

সিডি চয়েস থেকে ঈদের বড় চমক হিসেবে প্রকাশ হয় জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান ও পড়শির নতুন গান ‘আবদার’। গানটির ভিডিওতে পারফর্ম করেছেন শিল্পীরাই। ভিডিওতে ইমরান-পড়শির রসায়ন চমক তৈরি করেছে দর্শকদের মাঝে।

এদিকে ভিডিওসহ গানটি প্রকাশের পর পরই ইউটিউবে বেশ ভালো সাড়া ফেলেছে। ঈদের গানগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ইমরান-পড়শির ‘আবদার’। এরই মধ্যে এক মিলিয়নের মাইল ফলক অতিক্রম করল গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। এর ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

এর মাধ্যমে দীর্ঘদিন পর ইমরান-পড়শি জুটির নতুন গানের ভিডিও প্রকাশ হয়েছে। ইমরান বলেন, অনেক দিন পর আমার সঙ্গে পড়শির গান প্রকাশ হয়েছে। ভিডিওতে আমরাই পারফর্ম করেছি। ‘আবদার’ গানটি  থেকে এরই মধ্যে ব্যাপক সাড়া মিলছে। সিডি চয়েসসহ গানটির সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ দিতে চাই। কৃতজ্ঞতা শ্রোতা-ভক্তদের প্রতিও।’

 

পড়শি বলেন, ইমরান ভাইয়ার সঙ্গে ‘আবদার’ গানটি আগেই করা ছিল। এবার ভিডিওসহ প্রকাশ হলো। খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন গানটি। আমার মনে হয় সময়ের সঙ্গে আরও ভালো অবস্থানে যাবে গানটি।

 

গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ইমরান-পড়শির জন্য এর আগেও আমি গান লিখেছি। পাঁচ বছর আগে ওদের গাওয়া  ‘জনম জনম’ গানটি হিট হয়েছিল। ওই গানটি আমারই লেখা ছিল। এ যাবৎ ইমরান-পড়শির তিন থেকে চারটি হিট গান আমার লেখা। এই গানটির রেসপন্সও অনেক ভালো পাচ্ছি। আশা করছি গানটি নতুন রেকর্ড  তৈরি করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত