লুঙ্গি ড্যান্সে মেতেছেনে হোমায়রা হিমু (ভিডিও)

আপডেট : ১৪ জুন ২০১৯, ০৯:৪৩ পিএম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। বেশ কিছু ধারাবাহিক নাটক ও খণ্ড নাটকে নিয়মিত দেখা যাচ্ছে তাকে। মাঝে মাঝেই তিনি আলোচনায় আসেন। কখনো ব্যক্তিগত স্ক্যান্ডাল আবার কখনো কাজের সূত্রে।

ইদানীং এই অভিনেত্রীকে দেখা যাচ্ছে টিকটক ভিডিওসহ নানা ধরনের সেলফ ভিডিওতে। কখনো বাংলা গানের সঙ্গে নাচেন, কখনোবা হিন্দি গানের সঙ্গে। হিমুকে আজ দেখা গেল একটি হিন্দি গানের তালে দুর্দান্ত পারফর্ম করতে। তাও আবার যেমন তেমন কোনো গান নয়, একেবারে লুঙ্গি ড্যান্স গানের তালে।

হিমু নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার লুঙ্গি ড্যান্স পারফর্মের ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার আরেকটি মজার কাজ, হাত পা ছোড়াছুড়ি।’

ভিডিওটি দেখে তার ভক্তরা বেশ উচ্ছ্বসিত। অনেকেই কমেন্ট বক্সে তার নাচের প্রশংসা করেছেন।

সাম্প্রতিক সময়ে হোমায়রা হিমু অভিনীত  ‘কমেডি ৪২০’, ‘লাকি থার্টিন’, ‘ডিবি’ ‘ছায়াবিবি’সহ বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত