সাটুরিয়া থেকে চুরি অটোরিকশা শ্রীপুরে উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ১৪ জুন ২০১৯, ১১:৩৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া থেকে চুরি যাওয়া অটোরিকশা গাজীপুরের শ্রীপুর থেকে উদ্ধার করেছে সাটুরিয়া থানা-পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলো পিরোজপুর জেলার বাহার হোসেন ওরফে কাজল মোল্লা (৫৮), গাজীপুরের কাপাসিয়া এলাকার আবুবকর (৪০) এবং শ্রীপুর উপজেলার মোকারম (২৩)। গতকাল শুক্রবার ভোরে গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেরাইদের চালা এলাকা থেকে চুরি যাওয়া অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার মিঞা জানান, উপজেলার কুড়ি কাহুনিয়া গ্রামের সাহাজউদ্দিনের একটি অটোরিকশা গত ২৬ মে বাড়ি থেকে চুরি হয়। তিনি একটি মামলা করেন। অনুসন্ধানের পর প্রযুক্তির সাহায্যে আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। ওসি (তদন্ত) আবুল কালামের (পিপএম) নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। আটকরা আন্তঃজেলা অটোরিকশা ‘চোরের’ সদস্য। দীর্ঘদিন তারা অটোরিকশা চুরি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত