বেলকুচিতে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: ধর্ষক গ্রেপ্তার

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৯:০২ পিএম

গত শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চরখাসিয়া রায়পাড়া গ্রামের ৪ বছরের  শিশু কন্যাকে একই গ্রামের প্রতিবেশি ঝন্টু মিয়া (৪৫) নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষক ঝন্টু মিয়া (৪৫) কে  গ্রেপ্তার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ঝন্টু একই গ্রামের ৪ বছরের এক শিশু কন্যাকে আদর করে তার নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তাকে হাতে নাতে আটক করে এবং গণধোলাই দিয়ে তাকে রাতেই পুলিশে সোপর্দ করে।

শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বেলকুচি থানায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত