সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর দাবিতে সমাবেশ

আপডেট : ১৫ জুন ২০১৯, ০৯:৩৫ পিএম

২০১৯-২০ অর্থবছরে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সংস্কৃতি খাতে বাজেট কমানোর প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর আয়োজনে শনিবার বিকেলে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ, সহসাধারণ সম্পাদক চন্দন রেজাসহ অনেকে।

এ সময় বক্তারা বাজেটে সংস্কৃতিকে অবহেলা করায় হতাশা প্রকাশ করেন এবং সংশোধিত বাজেটে বাড়িয়ে মূল বাজেটের এক শতাংশ করার দাবি জানান।

এদিকে এই প্রতিবাদের অংশ হিসাবে রাজশাহীর সাংস্কৃতিক কর্মীরা আজ বিকেল ৫টায় রাজশাহীর বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নাট্যজন মলয় ভৌমিক, সঞ্চালনা করেন নাট্যকর্মী কামারউল্লাহ সরকার। বক্তব্য রাখেন কলামিস্ট নাট্যজন প্রশান্ত কুমার সাহা, আরিফুল হক কুমার, সাধারণ সম্পাদক, কবিকুঞ্জ ও বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী জেলা,  জুলফিকার আলী গোলাপ, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজশাহী জেলা, ডা. এফ.এম.এ. জাহিদ, সভাপতি, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, অধ্যাপক এস এম আবু বকর, সভাপতি, ইলা মিত্র শিল্পী সংঘ, উপাধ্যক্ষ কামরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মনোয়ার হোসেন মনো, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার নাট্যশিল্পী সংস্থা, রাহশাহী, আফতাব হোসেন কাজল, সাধারণ সম্পাদক, খেলাঘর আসর, রাজশাহী জেলা, আহসান কবীর লিটন, রাজশাহী বিভাগীয় সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পর্ষদ, মনিরুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, রাজশাহী মহানগর, সোহেল রানা হিরো, সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট, অজিত কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক,   বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজশাহী জেলা।

এছাড়াও যে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন- ধ্রুব সখা, রংধনু নাট্য একাডেমি, বিমূর্ত কালচারাল একাডেমি, জয়বাংলা গণসংগীতের দল, কচিপাতা থিয়েটার, রুডা- রা.বি., উৎপত্তি নৃত্যাশ্রম, ঘাস ফড়িং নৃত্য শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা, সান্ধ্য প্রদীপ সাংস্কৃতিক একাডেমি, কৃষাণ গম্ভীরা, রাজশাহী, মাথল- রাজশাহী, মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, ভোর হলো, রাজশাহী, রাজশাহী সাংস্কৃতিক সংঘ, রাজশাহী ফিল্ম সোসাইটি, বরেন্দ্র ফিল্ম সোসাইটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত