ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে শাহরুখের বিশেষ প্রস্তুতি

আপডেট : ১৬ জুন ২০১৯, ০২:২৬ পিএম

আর কিছুক্ষণ পরেই বিশ্বকাপের মাঠে গড়াতে ভারত-পাকিস্তানের ম্যাচ। বৈরী রাজনীতির প্রতিবেশী দেশ দুটির ক্রিকেট ভক্তরা ফুঁসছেন উত্তেজনায়। হাই ভোল্টেজ দেখার জন্য সবাই প্রস্তুত। বাদ যাননি কিং খান শাহরুখ।

ভারতীয় গণমাধ্যম জানায়, ম্যাচ দেখার জন্য শাহরুখ খান প্রস্তুতি নিয়েছেন নিজের মেজাজে।

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ বড় ছেলে আরিয়ানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। ক্যামেরার দিকে পেছন করে বসে রয়েছেন দু’জনেই।

শাহরুখের টি-শার্টের পিঠে লেখা রয়েছে ‘মুফাসা’ এবং আরিয়ানের পিঠে ‘সিম্বা’। আর রোববার উদযাপিত হচ্ছে ফার্দাস ডে। সেই উইশও করেছেন কিং খান।

কিন্তু বাবা-ছেলের টি-শার্টে ‘মুফাসা’ ও ‘সিম্বা’ কেন লেখা? আসলে অ্যানিমেশন ছবি ‘দ্য লায়ন কিং’-এর দুটি চরিত্রের নাম লেখা রয়েছে তাদের টি-শার্টে। যেখানে সিংহ মুফাসার ছেলে সিম্বা।

বি টাউন সূত্রে জানা যায়, খেলার জন্য রোববার কোনো শুটিং রাখেননি শাহরুখ। বাড়িতে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত