দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ

সাবেক এমপি মোস্তফাসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

আপডেট : ১৭ জুন ২০১৯, ০১:১৪ এএম

দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সংস্থাটির প্রধান কার্যালয়ে কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

গোলাম মোস্তফা ছাড়াও মামলায় সেবাইত মোহান্ত মহারাজ ক্ষিতিশ চন্দ্র আচারী, গোমস্তাপুরের সাবেক সাব-রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার, গোমস্তাপুরের বাসিন্দা বাহারাম মিঞা, শফিকুল ইসলাম, আখতারুল ইসলাম, তারিকুল ইসলাম, আতিকুর রহমান, সাকিব উদ্দীন ও রাজধানীর মিরপুর মাজার রোডের বাসিন্দা শাহজাহান সেলিমকে আসামি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোহান্ত এস্টেটের ৪৪ একর দেবোত্তর সম্পত্তি ভোগদখল ও ব্যক্তিমালিকানায় হস্তান্তর করেছেন।

এই অভিযোগ অনুসন্ধান করেন দুদকের রাজশাহী কার্যালয়ের সাবেক সহকারী পরিচালক ও বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক রাশেদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত