অবৈধ ‘এলিয়েনদের’ সরানো শুরু করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আপডেট : ১৮ জুন ২০১৯, ১১:৪৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটিতে অবৈধভাবে অবস্থান করা লাখ লাখ অভিবাসীকে আগামী সপ্তাহ থেকে সরানোর প্রক্রিয়া শুরু করবে কর্র্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসনবিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির দিকে ইঙ্গিত করে টুইটে ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে আইসিই অবৈধ এলিয়েনদের (অভিবাসী) সরানোর প্রক্রিয়া শুরু করবে, যারা অবৈধ পথে যুক্তরাষ্ট্রে এসেছে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত তারা এসেছে, সেভাবেই তাদের ফিরিয়ে দেওয়া হবে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ২০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে, যারা মূলত মেক্সিকো ও মধ্য আমেরিকা থেকে দেশটিতে গিয়েছে। গত মাসে হওয়া এক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আদালতে অভিবাসীদের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত মধ্য আমেরিকার অভিবাসনপ্রত্যাশীদের ফেরত নেবে মেক্সিকো। চুক্তিতে মধ্য আমেরিকার অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র যাওয়া ঠেকাতে ন্যাশনাল গার্ড সেনাদের মোতায়েনের কথা দেশটির। এর মধ্য দিয়ে রপ্তানি করা পণ্যে ট্রাম্পের শুল্কের হুমকি ঠেকিয়েছে মেক্সিকো। মার্কিন প্রেসিডেন্ট আরেক টুইটে বলেছে, অভিবাসীবিষয়ক সেফ-থার্ড অ্যাগ্রিমেন্টে সই করতে প্রস্তুত হচ্ছে গুয়াতেমালা।        

×
সর্বশেষ সর্বাধিক পঠিত