খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে নতুন পেপার মিল চালু হবে : শিল্পমন্ত্রী

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০৬ এএম

বন্ধ হওয়া খুলনা নিউজপ্রিন্ট মিলের জমিতে একটি নতুন পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। গতকাল আওয়ামী লীগের সাংসদ এবাদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা নিউজপ্রিন্ট মিলস লিমিটেড ও খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের ৪৭ দশমিক ৫৭ একর জমির মধ্যে ৫ দশমিক ১৬ একর জমিতে ১ হাজার ৫০০ মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন প্রি-ফেব্রিকেটেড গোডাউন নির্মাণ এবং অবশিষ্ট ৪২ দশমিক ৩১ একর জমিতে নতুন একটি পেপার মিল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত