মানবতাবিরোধী অপরাধের আসামি মোজাহারের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০১৯, ০২:০৮ এএম

মুক্তিযুদ্ধ চলাকালে খুলনায় হত্যা, নির্যাতন ও লুণ্ঠনের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কারাবন্দি মোজাহার আলী শেখ (৭২) মারা গেছেন। গতকাল বুধবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ছিলেন। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহ নিতে তার কোনো স্বজন হাসপাতালে আসেনি।

মোজাহার আলীর বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার বারোরিয়া গ্রামে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মোজাহার আলীসহ খুলনার ৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৮ আগস্ট প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত