লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নেতা ইফতিকে কুপিয়ে জখম

আপডেট : ২১ জুন ২০১৯, ০১:১৪ এএম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ইফতি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় লক্ষ্মীপুর সদর উপজেলার কালিবাজার এলাকায় স্থানীয়রা ইফতিকে গুরুত্বর আহত অবস্থা পেয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।

ইফতি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উত্তর বাঞ্চানগর বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, কে বা কারা ইফতিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে তাকে কালিবাজার ব্রিজের পাশে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক দেখে সদর হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিড় জমাতে থাকে।

জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ বলেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ইফতিকে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং  দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাই। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন জেলা ছাত্রলীগের এ নেতা।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত