গাজীপুর মহানগরীর সালনায় আন্তঃনগর একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে চার ঘণ্টা উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুরের সালনা এলাকায় পৌঁছলে একটি এসি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে সকাল থেকে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
