ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ জুন ২০১৯, ১০:৪৬ পিএম

দীর্ঘদিন ছাত্রীদের যৌন হয়রানি, ধর্ষণ, শ্লীলতাহানিসহ হত্যাচষ্টায় অভিযুক্ত এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার ও জেলার সব ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে নেত্রকোনার কটি সংগঠন। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের পৌরসভার মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

‘নিরাপদ স্কুল গড়ো, শিশু ধর্ষণ বন্ধ করো, ধর্ষকমুক্ত সমাজ গড়ো’ এমন কিছু স্লোগান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে শিশু ছায়া, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জনউদ্যোগ, উদীচী প্রভৃতি সংগঠন। এতে জেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলা হয়। তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত ৩ জুন ইউএনও বরাবর অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা আমলে নেয় ১০ জুন। কেন ৩ জুন মামলা না নিয়ে ১০ জুন হলো, বারহাট্টা থানার ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত