জাতীয় বিশ্ববিদ্যালয়

স্নাতক প্রথম বর্ষে ভর্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণ

আপডেট : ২৩ জুন ২০১৯, ০২:৫০ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ন্যূনতম যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পালন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এসব সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানান, অ্যাকাডেমিক কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ¯œাতক প্রথম বর্ষে মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে ২.৫০ পয়েন্ট। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির জন্য এসএসসিতে জিপিএ ৩.০০ ও এইচএসসিতে জিপিএ ২.৫০ নির্ধারণ করা হয়েছে। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সব পর্যায়ের শিক্ষক নিয়োগ হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। এ ছাড়া অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজের গভর্নিং বডি গঠন ও মেয়াদ সংশোধন করা হয়। নতুন নিয়মে গভর্নিং বডিতে একজন নারী সদস্য নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, কোষাধ্যক্ষ নোমান উর রশীদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত