ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরিয়ে দিয়েছিল আফগানরা

আপডেট : ২৩ জুন ২০১৯, ০৩:৩৫ পিএম

শক্তিশালী ভারতকে চেপে ধরেছিল আফগানিস্তান। শেষ দিকে মোহাম্মদ শামি হ্যাটট্রিক নৈপুণ্যটা না দেখালে জয়োল্লাসেই মাততো তারা। টিম ইন্ডিয়ার অধিনায়ক স্বীকার করলেন ম্যাচটিতে ভয় পাইয়ে দিয়েছিল আফগানরা; চিড় ধরিয়ে দিয়েছিল আত্মবিশ্বাসে।

সাউথ্যাম্পটনের রোজ বোলে শনিবার ১১ রানে জিতে ভারত। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় ২১৩ রানে থামে আফগানিস্তান। দারুণ বোলিং করা মোহাম্মদ নবি ব্যাটিংয়েও মেলে ধরেন নিজেকে। তবে শেষরক্ষা করতে পারেননি এই অলরাউন্ডার। বোলারদের সম্মিলিত চেষ্টায় জয় তুলে নেয় ভারত।

আফগানিস্তানকে হারানোর পর সাংবাদিক সম্মেলনে এই জয়কে ‘স্মরণীয়’ বলে আখ্যা দেন কোহলি- “এমন পরিণতিই প্রত্যাশিত ছিল। টস জিতে মন্থর উইকেট দেখেই মনে হয়েছিল ২৬০-২৭০ রান খুব ভালো স্কোর হবে। আফগানিস্তান ইনিংসের মাঝপথে এসে দলের বিশ্বাস আলগা হতে শুরু করে। তবে ড্রেসিংরুমের আত্মবিশ্বাস আমাদের সঙ্গে ছিল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত