বিদ্যুৎ বিলে টিআইএনে ছাড় চান প্রতিমন্ত্রী

আপডেট : ২৪ জুন ২০১৯, ০২:১১ এএম

বিদ্যুৎ বিলের জন্য কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক না করার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল রবিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় তিনি এ অনুরোধ জানান। এই বাজেটে বিদ্যুতের নতুন সংযোগ নিতে ও পুরনো গ্রাহকদের বিদ্যুৎ বিল দিতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, টিআইএন রাখা মানে করের ফাইল করতে হবে। যারা ৫০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করে তাদের জন্য টিআইএন বাধ্যতামূলক করা যেতে পারে। সবার জন্য টিআইএন বাধ্যতামূলক না করে বিল সংগ্রহের ব্যবস্থা করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত