ঢাকায় ফিটনেসবিহীন গাড়ি দেড় লাখ, ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

আপডেট : ২৪ জুন ২০১৯, ১২:৪৮ পিএম

সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির কতগুলো নবায়ন করা হয়েছে এবং যে সব চালকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে কিন্তু নবায়ন করেনি তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।

আগামী ২৩ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বিআরটিএকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। 

আদালতে বিআরটিএর পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

এর আগে এক আদেশে ঢাকাসহ সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের তথ্য জানতে চেয়েছিল হাইকোর্ট। আজ বিআরটিএর কমকর্তা শেখ মোহাম্মদ মাহবুব- ই- রব্বানী আদালতকে জানান, সারাদেশে ৪ লাখ ৫৮ হাজার ফিটনেসবিহীন গাড়ি রয়েছে। ঢাকায় এ সংখ্যা ১ লাখ ৫৮ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত