ইউটিউবে স্ক্রিনকেয়ার লাইফ ভিডিও দিয়ে নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন মার্কিন সেলিব্রেটি ও মডেল কাইলি জেনার।
প্রাত্যহিক দিনযাপনের ভিডিও ইউটিউবে শেয়ার করেন তিনি। সেখানে প্রচার করা বিউটি প্রোডাক্ট নিয়ে ভক্তদের অভিযোগ আসে।
এই তারকা উদ্যোক্তা ইউটিউবে তার নতুন বিউটি প্রোডাক্ট কাইলি স্কিনের প্রচারণা চালান। কিন্তু সেই প্রোডাক্ট ব্যবহার করে কোনো ধরনের উপকারিতা পাননি ভক্তরা।
অভিযোগ, সূর্যরশ্মি প্রতিরোধে ঘাটতি আছে তাতে। অথচ প্রতিদিনকার স্কিন কেয়ারে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি এটি।
কাইলি জেনারের এই প্রোডাক্ট সেই ভূমিকা রাখছে পারছে না। তা নিয়ে হাসাহাসি ও বিদ্রূপও করছেন নেটিজেনরা। তার কেইলি স্কিন সামার ট্র্যাক আসলে কতটুকু কার্যকরী তা নিয়ে সন্দিহান অনেকে।
