পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত

আপডেট : ২৪ জুন ২০১৯, ০৭:৪৪ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছেন।

সোমবার দুপুরে উপজেলার ১০ হরিরামপুর ইউনিয়নে মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন বাজারে এই ঘটনাটি ঘটে।

মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘাতক ঢাকাগামী বাসটি (রেখা এন্টারপ্রাইজ, ঢাকা মেট্রো-ব-১১৬৭১২) আটক করেছে। বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। 

নিহত মোস্তাফিজুর রহমান (৪৫) ও ছেলে সাবনুর রহমান (২৫) এর বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মাদারপুর কুশদহ্ গ্রামে। 

মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক পিপিএম জানান, নবাবগঞ্জ থেকে বদরগঞ্জে যাচ্ছিলেন পিতা-পুত্র। এ সময় ঢাকাগামী রেখা এন্টারপ্রাইজের চাপায় ঘটনাস্থলে পিতা-পুত্র নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত