সিদ্ধান্ত থেকে পিছু হটল ফরিদপুর পৌর কর্র্তৃপক্ষ

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:২৫ পিএম

পৌরবাসীর দাবির মুখে পানির বিল অতিরিক্ত বৃদ্ধির অবস্থান থেকে সরে এলো ফরিদপুর পৌরসভা। পৌরসভায় নগর সমন্বয় কমিটির এক জরুরি সভায় বর্ধিত টাকার কিছু কমিয়ে আনার সিদ্ধান্ত হয়।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে পৌরসভার পানি ব্যবহারকারী গ্রাহকদের পানির বিল দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়। ফরিদপুর পৌরসভা হাফ ইঞ্চি, কোয়ার্টার, এক, দেড়, দুই ও তিন ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে পানি সরবরাহ করে থাকে। হাফ ইঞ্চি পাইপের ক্ষেত্রে পানির মাসিক মূল্য ধার্য করা হয়েছে ২২৫ টাকা। আগে এ মূল্য ছিল ১৫০ টাকা। বাজেটে বাড়িয়ে করা হয়েছিল ২৭৫ টাকা। কোয়ার্টার ইঞ্চি পাইপের মাসিক সংযোগ বিল করা হয়েছে ৩৫০ টাকা। আগে এর বিল ছিল ২২৫ টাকা। বাড়িয়ে করা হয়েছিল ৩৭৫। এক ইঞ্চি পাইপের ক্ষেত্রে নতুন বিল করা হয়েছে ১ হাজার ৭০০ টাকা। আগে এ ক্ষেত্রে বিল ছিল ১ হাজার ১২৫। এ বিল করা হয়েছিল ২ হাজার ২৫০ টাকা। দেড় ইঞ্চি পাইপের ক্ষেত্রে গত সভায় বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা থেকে ৭০০০, দুই ইঞ্চি পাইপের ক্ষেত্রে ৭ হাজার ৫০০-এর স্থলে বাড়িয়ে ১০ হাজার এবং তিন ইঞ্চির ক্ষেত্রে ২২ হাজার ৫০০-এর স্থলে ৩০ হাজার টাকা করা হয়। নগর সমম্বয় সভায় এ বৃদ্ধির হার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পৌরসভার মেয়র মাহাতাব আলী বলেন, পানির বর্ধিত বিল মূল্য হ্রাসের সত্যতা নিশ্চিত করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত