খোলামেলা ব্লাউজ পরে সমালোচনার মুখে দীপিকা

আপডেট : ২৪ জুন ২০১৯, ১০:৩০ পিএম

বিতর্ক নিত্যসঙ্গী হয়ে উঠেছে দীপিকা পাড়ুকোনের। তবে নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী নায়িকা।

তবে নিজের সাম্প্রতিক উপস্থিতি নেটদুনিয়ার একাংশের মন পেলেন না অভিনেত্রী। পোশাকের জন্য নিন্দার পাত্রী হতে হল তাকে।

কী এমন পরেছেন নায়িকা?  সম্প্রতি একটি ম্যাগাজিনের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি করা একটি শাড়ি পরেছিলেন নায়িকা। তাতে অবশ্য আপত্তি নেই নেটিজেনদের একাংশের।

তারা আপত্তি তুলেছেন দীপিকার ব্লাউজ নিয়ে। কালো রঙের ব্লাউজটির সামনে ডিপ কাট রয়েছে। এর ফলে নায়িকার বক্ষ বিভাজিকা সুস্পষ্ট হয়ে উঠেছে।

এর জন্যই নায়িকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। কেউ কেউ একে ফ্যাশন ডিজাস্টার আখ্যা দিয়েছেন। কেউ কেউ আবার নায়িকাকে ভারতীয় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন।

অবশ্য অনেকে নায়িকার এই লুকের প্রশংসাও করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত