ট্রেন চলাচলের জন্য প্রস্তুত কুলাউড়ার সেই সেতু

আপডেট : ২৪ জুন ২০১৯, ১১:৪৩ পিএম

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল রেল স্টেশনের অদূরে ভেঙে পড়া সেতু মেরামত করা হয়েছে।

রেলের বিপুলসংখ্যক কর্মী সোমবার সকাল থেকে প্রায় ১২ ঘণ্টা টানা চেষ্টা করে সেতুটি মেরামত করেন। সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেনও চালিয়ে পরীক্ষাও করা হয়। এর মাধ্যমে প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে এই সেতু ভেঙে সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে চারজন মারা যান এবং শতাধিক যাত্রী আহত হন।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রকৌশলী আবদুল জলিল ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানান, সেতু মেরামতের পর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এর উপর দিয়ে ট্রায়াল ট্রেন চালানো হয়। এতে কোন সমস্যা ধরা পড়েনি। এরপর সেতুটিকে ট্রেন চলাচলের উপযোগী ঘোষণা করা হয়। তবে আপাতত এই সেতু পারাপারে ট্রেনকে সর্বোচ্চ গতিসীমা ৫ কিলোমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত