কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী ভুট্টোর সম্পদ জব্দই থাকছে

আপডেট : ২৬ জুন ২০১৯, ০১:৪২ এএম

জব্দ সম্পদ ফিরে পেতে কক্সবাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো যে আবেদন করেছিলেন তাতে সাড়া দেয়নি হাইকোর্ট। সম্প্রতি কক্সবাজার জেলা জজ আদালতের নির্দেশে ভুট্টোর দুটি বিলাসবহুল বাড়ি ও প্রায় ৬ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। তা ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেছিলেন এই ইয়াবা ব্যবসায়ী। শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আবেদনটি  সরাসরি খারিজ করে দেয়। এর ফলে ভুট্টোর সম্পদ জব্দে কক্সবাজার জেলা জজ আদালতের সিদ্ধান্তই বহাল থাকছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। 

মানি লন্ডারিং আইনের একটি মামলার তদন্তকালে কক্সবাজারের ভুট্টো ও তার পরিবারের ইয়াবা ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, মাদক ব্যবসা ও বিপুল সম্পদের তথ্য পাওয়া যায়। এ মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এক আদেশে ভুট্টো ও তার পরিবারের সম্পদ জব্দের নির্দেশ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত