প্রেমের জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে ধনু, ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে মীনের

আপডেট : ২৭ জুন ২০১৯, ০৮:২৬ এএম

মেষ : কর্মক্ষেত্রে উন্নতি নেই। হজ বা তীর্থ ভ্রমণের যোগ আছে। অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।

বৃষ : সম্পদ হাতছাড়া হওয়ার আশঙ্কা। আয় সামান্য বাড়তে পারে। শরীরের যতœ নিন।

মিথুন : নিজ প্রভাবে শত্রুরা পরাস্ত হবে। সংসারে কিছুটা অশান্তি বিরাজ করবে। সম্পদ কেনার পরিবেশ আসবে।

কর্কট : পানি বা তরল পদার্থের ও জমির ব্যবসায় লাভ হবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। দুর্ঘটনার জন্য সতর্ক থাকুন।

সিংহ : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। দূরদেশ ভ্রমণের যোগ আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।

কন্যা : ব্যবসা বৃদ্ধির যোগ আছে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হবেন না। স্ত্রীর আয় বাড়বে।

তুলা : ব্যবসার প্রসার হবে। তীর্থ ভ্রমণের সম্ভাবনা বেশি। আত্মীয়ের জন্য খরচ হতে পারে।

বৃশ্চিক : কর্মে চাপ কম। আয় বাড়লেও স্ত্রীর জন্য প্রচুর ব্যয় পরিলক্ষিত হয়। রোগ ভয় যোগ আছে।

ধনু : রোগ বৃদ্ধির কারণে ব্যবসায় মন বসছে না। প্রেমের জন্য মানুষের ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যয় বাড়বে।

মকর : জমির ব্যবসায় টাকা বিনিয়োগ হতে পারে। কর্মক্ষেত্রে অনেক প্রতিদ্বন্দ্বী দেখা দেবে। মনোবল চাঙা রাখুন।

কুম্ভ : কর্মের জন্য অল্প ভ্রমণ শুভ। আত্মীয়ের সহযোগিতায় সঞ্চয় বাড়বে। পুঁজি বিনিয়োগ শুভ হবে না।

মীন : ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে। আয় থাকবে। পরিবারের আনন্দ ও শান্তি বহাল থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত