সেই ভিডিও দেখে কেঁদেছিলেন সরফরাজের স্ত্রী

আপডেট : ২৭ জুন ২০১৯, ১১:২০ এএম

এবারের বিশ্বকাপের শুরু থেকেই একের পর এক সমালোচনার মধ্যে আছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছেন ট্রল। এই যেমন, কয়েকদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক মোটা পশুর সঙ্গে সরফরাজকে তুলনা করেছিলেন এক পাকিস্তানি সমর্থক। একটি শপিং মলে সবার সামনে দাঁড়িয়েই এই কুরুচিকর অভিযোগ তোলেন ওই সমর্থক।

সেই ভিডিও দেখে সরফরাজের স্ত্রী নাকি কেঁদেছিলেন। আইসিসি ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে এমনটাই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক। এ নিয়ে সরফরাজ স্ত্রীকে বলেছেন, এসব কথা গায়ে না মাখতে। বরং মন শক্ত রাখতে, যাতে এই পরিস্থিতি মোকাবিলা করা যায়।

সরফরাজ আরও জানিয়েছেন, সমালোচনা যে মাত্রা ছাড়িয়েছে, সেটা পাকিস্তানি সমর্থকরাই বুঝতে পেরেছিলেন। তাই ঘটনার পরেই এক অংশের সমর্থকরা পাশে দাঁড়িয়েছেন তার। সরাসরি ক্ষমাও চেয়ে নিয়েছেন সরফরাজের কাছ থেকে। তাতেও তিনি কৃতজ্ঞ বলে জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত