ভালুকায় গার্মেন্টকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ২৭ জুন ২০১৯, ১১:৫২ পিএম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার হ্যারী ফ্যাশনের এক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে গত বুধবার রাতে ৩ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী ঘটনার দিন ২৫ জুন রাতে মিল ছুটি হওয়ার পর বাড়ি যাচ্ছিলেন। রাত ৯টার দিকে দেয়ালিয়াপাড়া নামক এলাকায় পৌঁছলে ওই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আমিরুল ইসলাম (৩০) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে সোহেলসহ (৩২) অজ্ঞাত আরও একজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে রাস্তা পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত