পররাষ্ট্রমন্ত্রী বললেন

দেড় কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে সরকার

আপডেট : ২৮ জুন ২০১৯, ০২:০৮ এএম

সরকার আগামী পাঁচ বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘প্রতি বছর ৩০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ব্র্যাক ইউনিভার্সিটি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ারের উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে দেশের বিভিন্ন সেক্টরের প্রথিতযশা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে এই ক্যারিয়ার ফেয়ার সহায়ক ভূমিকা রাখবে।’

উদ্বোধনী অধিবেশনে ইয়ুথ পাওয়ার হাউজবিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফবিসিসিআইয়ের পরিচালক আমজাদ হোসেন।

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি, উন্নয়ন সংস্থাসহ সরকারি-বেসরকারি প্রায় এক শয়ের বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুই দিনব্যাপী ঢাকায় শুরু হয়েছে এই ক্যারিয়ার ফেয়ার। পরে পররাষ্ট্রমন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত