শিক্ষা খাতে প্রতিশ্রুত বাজেটের দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ছাত্র ইউনিয়নের পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি হাইকোর্ট মোড়ে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয়। অগ্রসরের চেষ্টা করলে নেতাকর্মীদের পুলিশ বাধা দেয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
×
