মহেন্দ্র সিং ধোনির দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ পায় ভারত। কিন্তু ব্যক্তিগত আট রানেই টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে উইকেট ছাড়া করতে পারতো উইন্ডিজ। একই বলে ধোনিকে দুইবার স্টাম্পড করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না দলটির উইকেটকিপার শাই হোপ।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আউট হওয়া থেকে রক্ষা পেয়ে কার্যকরী একটি অর্ধশত রানের ইনিংস খেললেন ধোনি।
ফ্যাবিয়ান অ্যালেনের বলে স্টাম্প ছেড়ে অনেটাই এগিয়ে এসেছিলেন ধোনি। কিন্তু বল মিস করেন ধোনি। শাই হোপের দায়িত্ব ছিল বল ধরে স্টাম্পে ছুঁয়ে দেওয়া। কিন্তু তিনি নিজেই পুরো গন্ডগোল করে ফেললেন। ধোনি এতটাই দূরে ছিলেন যে তাকে দু'বার আউট করে দিতে পারতেন শাইহোপ। কিন্তু তিনি প্রথমে বল ধরতেই পারলেন না। এর পর ধরলেও সেই সুযোগ নষ্ট করলেন।
শেষ পর্যন্ত ৬১ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ধোনি। তাতে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৬৮ রান। জবাবে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ। ১২৫ রানের জয়ের আনন্দে মাতে ভারত। চলে সেমি-ফাইনাল নিশ্চিতের দূর গোড়ায় খুব কাছে।
